• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরে জাতীয় ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরের নভারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দু’জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪নং ওয়ার্ড কাউন্সিরলর মো. মোস্তাফিজুর রহমান মাসুদ। এ সময় পৌরসভার মেডিকেল অফিসার ডা. মো. রায়হান সাঈদ, নভারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিষ্টার আদুরী পিয়াদা (সিআইসি), পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. লিয়াকত আলী, সুপারভাইজার মোমরেজ সুলতানা, টিকাদানকারী মোছাঃ আফরোজা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর পৌর এলাকার কেজি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসাসহ ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একযোগে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ