• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সিসি নিউজ: ‘স্বকীয়তা ও আত্ম-প্রত্যয়ের পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করেছে।

সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় বিশেষ শিশুদের একমাত্র প্রতিষ্ঠান ইউনিক গিফট্ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফাউন্ডেশনের নিজস্ব অফিস চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শেখ রোবায়তুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে প্রথম আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু  এবং বিশেষ অতিথি হিসেবে সিসি নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইয়াসমিন বানু, অভিভাবক নুরুন নাহার, শিক্ষক হুমায়ুন কবির ও রেজাওয়ান প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশেষ শিশু স্নেহা, সামিয়া ও আমিন। এর আগে একটি র‌্যালী কয়ানিজপাড়ায় একটি সড়ক প্রদক্ষিন করে।

এছাড়া সৈয়দপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিবসটি নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ