• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উজানের পাহাড়ী ঢলে তিস্তাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত

সিসি নিউজ: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রোববার সন্ধ্যায় তিস্তা নদীতে আকস্মিক পানি বেড়ে যাওয়ায় তিস্তা পাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী ও পূর্ব খড়িবাড়ী গ্রামের বিস্তৃত এলাকার  ভুট্টা, বাদাম, রসুন, মরিচ. পেয়াজ, মিষ্টি কুমড়ার ক্ষেতসহ রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, তিস্তা নদীর প্রবল স্রোতে ইউনিয়নের চরখড়িবাড়ী এলাকার ভিতর দিয়ে নতুন একটি চ্যানেল বের হয়েছে। তিনি আরো জানান, গত দুইদিনে আগে তিস্তা মরুভুমিতে থাকলেও সীমান্তের উজানে পাহাড়ী ঢলের কারনে রোববার সন্ধ্যা থেকে তিস্তা পানি বাড়তে শুরু করার  আজ সোমবার সকাল থেকে ৪৪টি সুইচ গেট খুলে দেয়া হয়েছে।

পাউবো সুত্র বলছে, রোববার থেকে সোমবারের পানি প্রবাহ বেড়েছে দশমিক ৭৫ মিটার। রোববার দেশের সর্ববৃহত সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে রোববার পানিপ্রবাহ ৫০ দশমিক ২৫ মিটার থাকলেও সোমবার দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৫১দশমিক ০৫ সেন্টিমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ