• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে অশ্লীল ভিডিও, আটক ১১

কুড়িগ্রাম: কুড়িগ্রামে অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ১১ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে শহরের কলেজ পাড়া থেকে ঘটনার মূল আসামি রাশেদুল ইসলামকে আটক করে সদর থানা পুলিশ। পরে তার দেয়া সূত্র ধরে এ ঘটনায় জড়িত অন্যান্যদের শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের এক তরুণীর সাথে মোবাইলে প্রেমের সর্ম্পক গড়ে তোলে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জের কেরানীপাড়ার হোসেন আলীর পুত্র রাশেদুল ইসলাম। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সর্ম্পকের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয়। কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র রাশেদুল ইসলামকে তরুণীটি বিয়ের চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাশেদুল ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তরুণীটির কাছে কয়েক দফায় লক্ষাধিক টাকা ও স্বর্নালংকার হাতিয়ে নেয় এবং আরো টাকা দাবি করে। উপায়ান্ত না পেয়ে তরুণীটির মামা বাদী হয়ে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করলে পুলিশ তাদের আটক করে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, পর্নোগ্রাফি মামলার মুল আসামি রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট আরো ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ