• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রেমের টানে ব্রাজিল থেকে বালিয়াকান্দিতে

সিসি ডেস্ক: ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। ব্রাজিল থেকে ছুটে এলো প্রেমিকের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা একনজর দেখার জন্য ভীড় জমিয়েছে ওই প্রেমিকের বাড়িতে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের বলাই ঘোষের ছেলে শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের বাড়িতে ব্রাজিল থেকে একজন নারী সোমবার রাতে এসেছে। আজ মঙ্গলবার সকালে খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ দেখতে ওই বাড়িতে ভীড় জমাচ্ছে।

দেখতে আসা আকরাম হোসেন জানান, তারা ব্রাজিল থেকে একজন নারী এসেছে জেনে দেখতে এসেছেন। তার মতো অনেকেই দেখতে এসেছে। সময়ের সাথে সাথে বাড়ছে উৎসুক জনতার ভীড়।

সঞ্জয় ঘোষ জানান, ফেসবুকে তার সাথে ১৭ মাস আগে ব্রাজিলের মিউনেশিয়াল অ্যাসিসটেন্ট জেইসা ওলিভেরিয়া সিলভার পরিচয় ঘটে। এক পর্যায়ে সে বাংলাদেশে আসতে চায়। এজন্য সোমবার রাতে তার বাড়িতে এসেছে। সে বিয়ে করতে চাইলে সে বিয়ে করবে। তার পরিবারের সদস্যদের কোনো বাধা নেই।

ব্রাজিলের নাগরিক জেইসা ওলিভেরিয়া সিলভা জানান, তিনি সঞ্জয় ঘোষের সাথে পরিচয়ের সূত্র ধরে এসেছেন। তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ