• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বখাটে ছেলেকে পুলিশে দিল বাবা

নীলফামারী প্রতিনিধি: পিতার দেওয়া অভিযোগের ভিত্তিতে সিরাজ ওরফে বাইনান (২৫) নামে এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম এই দন্ডাদেশ দেন। দুপুরেই তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, জেলার সৈয়দপুর উপজেলা শহরের রেলওয়ে অফিসার কলোনী এলাকার ভ্যানচালক আসলামের ছেলে সিরাজ ওরফে বাইনান সঙ্গ দোষে বখে গিয়ে মাদকে আসক্ত হয়ে পড়ে। এ অবস্থায় মাদকের টাকা যোগাতে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে সে। আর তাকে ওই বিপথ থেকে ফিরিয়ে আনতে ভ্যানচালক পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যরা অনেক চেষ্টা করে আসছিল। কিন্তু  তাতে কোন ফল হয়নি। রবিবার দুপুরে বখাটে সিরাজ শহরের বিমানবন্দর সড়কে এক মহিলার টাকা ছিনিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই মহিলা ছিনতাইকারীকে চিনতে পারেন। পরে ঘটনাটি তাঁর বাবা আসলামকে অবগত করা হয়। ছেলের বখাটেপনায় অতিষ্ঠ হয়ে সোমবার পিতা আসলাম তার বখাটে ছেলে সিরাজকে পুলিশে তুলে দেয়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, আসলামের অভিযোগের ভিত্তিতে সকালে শহরের রেলওয়ে অফিসার কলোনীর বাসায় গিয়ে ওই বখাটেকে ধরে নিয়ে আসে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ