• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাস্তবে না থাকলেও ‘মঙ্গা’ আছে অভিধানে-সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি: বাস্তবে ‘মঙ্গা’ না থাকলেও অবিধানে ‘মঙ্গা’ আছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতা, দুরদর্শিতা আর পরিকল্পনার কারণে মঙ্গা হারিয়ে গেছে ইতিহাস থেকে বলে তিনি দাবী করেন। মন্ত্রী আরো বলেন, আমরা এক সময় বলতাম, ‘হাত্তিক (হাতি) ঠেলা যায়, কিন্তু কার্তিক ঠেলা যায় না’। সেটা এখন আর নেই। আমরা বলিও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শব্দ ইতিহাস থেকে মুছে দিয়েছেন। কৃষি ও কৃষকের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, কোথায় কতটা ভুর্তুকি দেয়া হচ্ছে সেটা সকলেই জানেন। কত দাম দিয়ে সার কিনে কত দামে বিক্রি করা হচ্ছে।  তিনি আজ শুক্রবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। জেলা কৃষকলীগের সভাপতি অক্ষ্ময় কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জেলা আ’লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদ প্রমূখ। তিনি কৃষকলীগের সকল নেতা কর্মীকে সরকারের উন্নয়নের সফলতাগুলো মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছে দেয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ