• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে বাচ্চু সভাপতি এবং দুলাল সম্পাদক নির্বাচিত

সিসি নিউজ: ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি স্বরূপ কুমার বক্সী বাচ্চু সভাপতি এবং সময় টেলিভিশনের প্রতিনিধি গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাব ভবনে ৭ এপ্রিল বিকেল ৩টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধা ৬টায়।  এতে ৬২ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।  সন্ধা ৭টায় ভোট গণনা শুরু হলে তা শেষ হয় রাত ৯টায়।
দিনাজপুর প্রেসক্লাবের এবার নির্বাচন পরিচালকনা কমিটি’র চেয়ারম্যান মোছাদ্দেক হুসেন জানান, নির্বাচনে সভাপতি পদে স্বরূপ কুমার বক্সী বাচ্চু ৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একুশে টেলিভিশনের প্রতিনিধি চিত্ত ঘোষ পেয়েছেন ২৭ ভোট। ৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম নবী দুলাল । তার নিকটতম প্রতিদ্বন্দ্¦ি দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কামরুল হুদা হেলাল পেয়েছেন ২৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আহসানুল আলম সাথী, সহ-সভাপতি পদে দৈনিক সূর্যদ্বয় এর প্রতিনিধি আবু বক্কন সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক জনতার প্রতিনিধি শামীম রেজা, কোষাধ্যক্ষ পদে দৈনিক বণিক বর্তার প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক উত্তর বঙ্গে’র যুগ্ম-সম্পাদক কাশী কুমার দাস ঝন্ট, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক পল্লীবার্তার সহকারী সম্পাদক বেলাল উদ্দিন শিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলার চোখের প্রতিনিধি জিন্নাত হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য পদে বৈশাখী টেলিভিশনের একরাম হোসেন তালুকদার, মাইটিভি’র প্রতিনিধি মুকুল চট্রোপাধ্যায়, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, দৈনিক খবর একদিনের সম্পাদক মোফাসিরুল রাসেদ ও দৈনিক প্রথম আলো’র প্রতিনিধি আসাদুল্লাহ সরকার নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ