• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সন্তানের দায়িত্ব নিলেন শাকিব

সিসি ডেস্ক: ‘শাকিব আমার সন্তানের দায়িত্ব নিতে রাজী হয়েছে, এতেই প্রমাণ হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আব্রাহাম খান জয় আমার এবং শাকিবের সন্তান। আমার ছেলে পিতার পরিচয় পেয়েছে। আমি চেয়েছি শাকিবের কাছ থেকে স্বীকৃতি; আমি সন্তানের জন্যই প্রকাশ্যে এ কথাগুলো বলেছি, নিজের জন্য নয়। আমার দায়িত্ব নিতে হবে না। আমি নিজেই স্বয়ংসম্পূর্ণ।’ এসব কথা বলেছেন লোকচক্ষুর আড়াল থেকে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সন্তানের দায়িত্ব নিতে শাকিব খান রাজি হয়েছেন, এ সংবাদ শোনার পর সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নিকেতনের বাসায় বসে গণমাধ্যম কর্মীদের কাছে এসব কথা বলেছেন অপু বিশ্বাস।

এর আগে প্রায় ১০ মাস নিরুদ্দেশ থাকার পর সোমবার বিকেলে দেশের একটি বেসরাকরি টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে হাজির হন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সেখানে রীতিমতো বোমাই ফাটিয়েছেন তিনি।

অপু দাবি করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ‘নাম্বার ওয়ান’ নায়ক ‘কিং খান’ খ্যাত শাকিব খানের স্ত্রী। ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়েছে, যেখানে অপু বিশ্বাস নাম পাল্টে অপু ইসলাম খান নাম ধারণ করেছিলেন। তাদের একটি শিশু সন্তানও রয়েছে, যার নাম আব্রাহাম খান জয়। লাইভ অনুষ্ঠানটিতে সেই শিশু সন্তান কোলে নিয়ে হাজির হয়েছেন অপু বিশ্বাস। সেখানে শাকিব খানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগও প্রকাশ পেয়েছে অপুর কথায়।

অপু জানিয়েছেন, শাকিবের ক্যারিয়ারের স্বার্থেই তার (শাকিব) কথামতো নিজেকে আড়ালে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শাকিব সত্যিকারভাবে স্বামীর দায়িত্ব পালন করেননি কখনোই। কেবল টাকা-পয়সা দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব সারতে চেয়েছেন। এমনিক কলকাতায় তাদের সন্তান যখন জন্ম নেয় তখনো শাকিব অপুর পাশে ছিলেন না।

লাইভ প্রোগ্রামে অপু বিশ্বাস এমনভাবে ‘গুমর ফাঁস’ করে দেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষুব্ধ শাকিব খান বলেছেন, ‘আমি সন্তানের দায়িত্ব নেব। তবে অপুর দায়িত্ব নেব না। সে আমাকে অসম্মান করেছে।’

শাকিবের এমন মন্তব্যের জবাবে অপু বলেছেন, ‘আমার দায়িত্ব নিতে হবে না। আমি স্বয়ংসম্পূর্ণ। আমি নিজেই চলতে পারবো। আমি শুধু চেয়েছি, আমার ছেলে তার বাবার পরিচয় নিয়ে বড় হোক। আমি শুধু সম্মান নিয়ে বাঁচতে চেয়েছি। শাকিব আমার সন্তানের দায়িত্ব নিতে রাজি হয়েছে জেনে আমি খুশি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ