সিসি নিউজ: সৈয়দপুরে আটক জেএমবির দুই সদস্য আয়নাল হক ওরফে নাহিদ হোসেন (২৫) ও আনিছুর রহমান আনিছকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার নীলফামারী ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
রোববার রাতে নাশকতা পরিকল্পনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই এরশাদুল আলম ও আব্দুস সোবহানের নেতৃত্বে শহরের কলিম মোড় থেকে তাদেরকে আটক করে। আয়নাল পঞ্চগড় জেলার দেবীগঞ্জের সুলতানপুরের ধানমাড়ার কোরবান আলী খন্দকারের ছেলে এবং আনিছুর রহমান নাটোরের সিংড়া উপজেলার আরকান্দির ইউনুস আলীর ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম সিসিনিউজকে জানান, নাশকতা পরিকল্পনা করার সময় খবর পেয়ে নীলফামারী ডিবি ও সৈয়দপুর থানা পুলিশ তাদের আটক করে।