• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়ের মায়ায় পড়েছে মিডিয়ার নায়িকারা

বিনোদন ডেস্ক: সারা দেশে মিডিয়াতে যতটা আলোচনায় হয়েছে শাকিব অপুকে নিয়ে। ততটাই মুগ্ধ করেছে তাদের নিষ্পাপ সন্তান আব্রাহাম খান জয়। ফুটফুটে আদুরে বাচ্চাটি দেখে সবাই মায়ায় পড়েছে।

এদিকে জয়ের মতো ফুটফুটে সন্তান চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে শাকিব-অপু পুত্রের একটি ছবি পোস্ট করে তার নিচে ক্যাপশনে এমনটাই জানিয়েছেন।

মাহি লিখেছেন, ‘আমি প্রতিদিন আল্লাহকে বলবো, “তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। ওত মায়া, ওত নিষ্পাপ চোখের একটা জয় দিও’, ইনশাল্লাহ।

অভিনেত্রী লামিয়া মিমো শেয়ার করেছেন অপু বিশ্বাস-এর আপলোড করা শিশু জয়-এর একটি ছবি। শিরোনামে তিনি লিখেছেন, “আব্রাহাম খান জয়! জুনিয়র শাকিব খান… বেশি কিউট… মাশাল্লাহ”।

অভিনেত্রী মৌসুমী নাগ নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া অপু বিশ্বাস-এর সাক্ষাৎকারের অংশবিশেষ শেয়ার করেন ফেইসবুকে। সেখানে অপু শাকিব দম্পতির ছেলে আব্রাহাম খান জয়কে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “আহারে কী সুন্দর বাচ্চাটা…”

শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে চান চিত্রনায়িকা অমৃতা খান। মঙ্গলবার সকালে শাকিব-অপুর ছেলের ছবি ফেসবুকে প্রকাশ করে অমৃতা লিখেন, ‘তোমার জন্য অনেক দোয়া বাবু। আমার যদি একটা মেয়ে হয় তোমার সাথে ওকে বিয়ে দিতে চাই। আর যদি ছেলে হয়, তোমার মতো যেন একটা ছেলে হয়। আল্লাহ তোমার মঙ্গল করুক। অনেক আদর, অনেক ভালোবাসা।’

উল্লেখ, সোমবার (১০ এপ্রিল) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ