• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় দুর্নীতির দায়ে ভূমি কর্মকর্তা গ্রেফতার

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে দুর্নীতির দায়ে রেজাউল করীম নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে শহরের কাস্টমস মোড় এলাকা থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তোলা হলে রেজাউল করীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

জেলা দুদক অফিস সূত্র জানায়, রেজাউল করীম কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় কানুনগো পদে কর্মরত থাকাকালে ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের দায়িত্ব পালন করেন। সেসময় তিনি ক্ষমতার অপব্যবহার করে সদর উপজেলার বটতৈল মৌজার ধানি জমিকে ভিটা জমি হিসেবে র্নিধারণ করেন।

ওই জমির মূল্য এক লাখ ৮১ হাজার ৯২৭ টাকা। কিন্তু তিনি ওই জমির বাজারমূল্য হিসেবে ১০ লাখ ৪৩ হাজার ২১৯ টাকা নির্ধারণ করে সরকারের ৮ লাখ ৬১ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি দুদকের তদন্তে ধরা পড়লে গত বছরের ২৬ এপ্রিল রেজাউল করীমের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়।

রেজাউল করীম বর্তমানে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জমি হুকুম দখল কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ডা. ইজ্জত আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ