ঢাকা: সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর অপসারণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে নিজের সরকারি বাসভবন গণভবনে কওমি মাদ্রাসার আলেমদের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে বৈঠকে কওমি মাদ্রাসাগুলোর শীর্ষ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংগঠনটি শুরু থেকেই ভাস্কর্য সরানোর দাবি করে আসছিল। আলেমদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আমি নিজেও এটা পছন্দ করিনি। বলা হচ্ছে- এটা নাকি গ্রিক মূর্তি…।
এখানে গ্রিক মূর্তি কেমন করে আসবে?” এ সময় তিনি বলেন, “গ্রিকদের পোশাক ছিল একরকম। এখানে আবার দেখি- শাড়ি পরিয়ে দিয়েছে। এটাও হাস্যকর হয়েছে।” ভাস্কর্য অপসারণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রধান বিচারপতির সঙ্গে খুব শিগগিরই বসবো। আপনারা ধৈর্য ধরেন, ভরসা রাখেন।
এ জন্য যা যা করা দরকার আমরা তা করবো।