বিশেষ প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় অফিস নীলফামারীতে ১৩ এপ্রিল ভ্যাট হালখাতা উৎসব পালন করেছে। এই উৎসবে বিভাগীয় সহকারী কমিশনার মোঃ মশিয়ার রহমান মন্ডল, সার্কেলসমূহে পদস্থ রাজস্ব কর্মকর্তা সুবাশ চন্দ্র কুন্ডু, মোঃ আব্দুস ছালাম ও মোঃ জাকির হোসেন তাহের এবং সহকারী রাজস্ব কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মানীয় করদাতাগন বকেয়া রাজস্ব প্রদান করায় তাদেরকে মিষ্টিমুখ করানো হয়। এছাড়া যেসব ইটভাটা প্রতিষ্ঠান বকেয়া ভ্যাট পরিশোধ করেছেন তাদেরকে প্রত্যয়নপত্র সঙ্গে সঙ্গেই প্রদান করা হয়। করদাতাগণ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের এমন উদ্যোগ গ্রহণের জন্য সাধুবাদ জানান।