• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শৈলকুপায় তুচ্ছ ঘটনায় কুপিয়ে হত্যা, গ্রেফতার ১৪

ঝিনাইদহ: পুকুরে কাঁদা ছোড়াছুড়ি নিয়ে খেলা করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের কায়েস মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে চাঁদপুর গ্রামে আব্দুল্লাহর ছেলে রানা ও শাহাদতের ছেলে সজিব একটি পুকুরে গোসল করছিল। এ সময় তাদের দুই জনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়। বিষয়টি তুচ্ছ ও পুকুরে খেলার ঘটনা হলেও এ নিয়ে উভয় পরিবারের মেয়েদের ঝগড়া লাগে। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি আরো জানান, এতে হাফিজুর রহমানসহ ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দুই পক্ষের লেঅকজন দেশী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। যে কোন সময় বড় ধররে সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ