• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর: চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মো. শওকত হায়াত শাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার বিকেলে দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মোঃ জিলহাস উদ্দিনের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ও নীলফামারী জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য ও কামারপুকুর ডিগ্রী কলেজের প্রভাষক শওকত হায়াত শাহ সৈয়দপুর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য যে আগামী ১৬ মে সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ