• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেমরায় যমুনা ইনসুলেশন কোম্পানিতে ভয়াবহ অগ্নিকান্ড

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: ডেমরায় ককশিট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে বড়ভাঙ্গা এলাকায়  যমুনা ইনসুলেশন কোম্পানি  লি: নামে একটি ককশিট কারখানায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার উৎপাদনকৃত ককশিট, ৫টি কাটিং মেশিন,  কাঁচামালসহ একটি টিনসেড গোডাউন ও অন্যান্য মূল্যবান জিনিপত্র পুরে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের  সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ।
এ বিষয়ে বজলুর রশিদ আরও বলেন, ভোররাতে উক্ত কারখানায় আগুন লাগার খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উৎপাদনকৃত মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমান বেশি। তদন্ত সাপেক্ষে কারখানার আসল ক্ষয়ক্ষতির পরিমান বেরিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ