• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরে মুজিবনগর দিবসে আ’লীগের আলোচনা সভা

শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরে মুজিব নগর দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় দলীয় কার্যালয়ে  আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মজিব নগর দিবস। ১৯৭১ সালে এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি করে অস্থায়ী সরকার ঘটন করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশে উন্নত সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলেন। তাই তিনি ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের সংগ্রামরে মধ্য দিয়ে ৩০ লক্ষ্য প্রাণ ও মা বোনের ইজ্জতের মধ্যদিয়ে আমরা একটি স্বাধীর রাষ্ট্র অর্জন করি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে এগিয়ে যাচ্ছে। আজ দেশে কেউ না খেয়ে থাকে না। সবার গায়ে জামা-কাপড় রয়েছে। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের মাঝে মিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়। তাই জননেত্রীর হাতকে শক্তিশালি করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কখনোই বিএনপিকে ক্ষমতায় আসতে দিবো না। দেশকে এগিয়ে নিতে হলে আওয়ামীলীগ সরকার থাকতে হবে।
জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রব, সাবেক উপদেষ্টা মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, শ্রমিকলীগের সাবেক সভাপতি শাহ আলম মিয়াজী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, মাহফুজুর রহমান টুটুল, যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, শহর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখসহ আওয়মীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ