• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রচণ্ড তাপদাহ ভারতে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলছে প্রচণ্ড তাপদাহ। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রিতে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা। এদিকে, ভারতের সরকারি সম্প্রচার কেন্দ্র অল ইন্ডিয়া রেডিও (এআইআর) জানায়, এ মাসের শুরু থেকে তাপদাহের কারণে ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

২০ এপ্রিল বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানায়, গতকাল পাঞ্জাব, হরিয়ানা, চাঁন্দিগড় ও দিল্লির অনেক স্থানে প্রচণ্ড তাপদাহ চলছে। বিদর্ভ নগরীর কয়েকটি স্থানে এবং ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, মধ্য মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের অনেক স্থানে তাপদাহ অবস্থা রেকর্ড করা হয়। এছাড়া, ১৮ এপ্রিল বুধবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে সর্বোচ্চ ৪৬.২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন রাজধানী দিল্লীতে তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত, তেলেঙ্গানা রাজ্যে প্রচণ্ড তাপদাহের কারণে ইতিমধ্যেই স্থানীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানে আগাম গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি, তাপদাহ এড়াতে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত লোকজনকে পারতপক্ষে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ