• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পৌর এলাকার রিকশাচালকদের জন্য ইউনিফর্ম

সিসি ডেস্ক: মানিকগঞ্জ পৌর এলাকার সব রিকশাচালককে এখন থেকে ইউনিফর্ম পরতে হবে। শহরের যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচারণ বন্ধে এই উদ্যোগ নিয়েছে পৌরসভা।

পৌরসভার পক্ষ থেকেই এ ইউনিফর্ম বিতরণ করা হবে। বৃহস্পতিবার পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ইউনিফর্ম বিতরণের আনুষ্ঠিানিক উদ্বোধন করেন।

পৌরসভা সূত্র জানায়, মানিকগঞ্জ পৌরসভার অর্ন্তভূক্ত রিকশার সংখ্যা ১ হাজার। কিন্তু প্রতিদিন বাইরে থেকে বিপুল সংখ্যাক রিকশা ঢুকে শহরে যানজটের সৃষ্টি করে। পাশাপাশি নির্ধারিত ভাড়ার চেয়ে তারা অতিরিক্ত আদায় করছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে রিকশাচালকদের বিবাদ হচ্ছে। কিন্তু পৌরসভার অর্ন্তভূক্ত না হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।

পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার জানান, নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করেই মেয়র গাজী কামরুল হুদা সেলিম এই উদ্যোগ গ্রহণ করেছেন।

পৌর রিকশা-ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভেটকু পৌরসভার ইউনিফর্ম বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, রাত হলে বাইরের রিকশাচালকরা যাত্রী নিয়ে যেতে চায় না। ইউনিফর্মধারী রিকশাচালকরা নির্ধারিত ভাড়া নেবেন ও যাত্রী যেখানে যেতে চান সেখানে নামিয়ে দেবেন। বেশি ভাড়া দাবি এবং যাত্রীদের সঙ্গে অসদাচারণ করলে পৌরসভা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, প্রথম অবস্থায় ৫০০ রিকশাচালককে ইউনিফর্ম দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে বাকিদেরও ইউনিফর্ম সরবরাহ করা হবে।

তিনি বলেন, ইউনিফর্মধারী কোন রিকশাচালক অতিরিক্তি ভাড়া দাবি করলে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেয়া হবে।

জাগো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ