• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফগানিস্তানে তালেবানের হামলায় ৭০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনীর পোশাক পড়ে একটি সামরিক ঘাটিতে চালানো তালেবান হামলায় কমপক্ষে ৭০জন নিহত হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে। মাজার ই শরিফের সেনা ঘাটিতে এ ঘটনা ঘটে।

অন্যদিকে সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের একজন শীর্ষ নেতাকে হত্যার কথা জানিয়েছে পেন্টাগন।

আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন শুক্রবারের নামাজের জন্য সেনা ঘাটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পড়ে সন্ত্রাসীরা হামলা চালায়।

তারা আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের উপর।

তালেবান জানিয়েছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে।

আফগানিস্তানের মাজার ই শরিফের বাইরে ওই সেনা ঘাটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ চলছিল এবং কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সহিংসতায় কমপক্ষে দশজন তালেবান জঙ্গি নিহত হয়েছে।

এদিকে পেন্টাগন জানিয়েছে যে, ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদির একজন ঘনিষ্ঠ সহযোগী তাদের কমান্ডো অভিযানে নিহত হয়েছে।

আবদুল রহমান আল উজবেকি সিরিয়ায় নিহত হন, যিনি নববর্ষের রাতে ইস্তানবুলের একটি নৈশ ক্লাবে হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ