ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়) প্রকল্পের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বেসরকারী সংস্থা ইকো-সোসাল ডেপ্লোভমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)এর উদ্যোগে এ কমিউনিটি সভার আয়োজন করা হয়। এসময় ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর- রশিদ, প্রবীণ শিক্ষক সৈয়দ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা সরকার, সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সংস্থার উপজেলা সমন্বয়কারী মাসুমা সুলতানা ছায়া, ভিলেজ কোর্ট এ্যাসিসট্যান্ট আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউপি সদস্য আপেল সরকার, মোজাম্মেল হক, আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম বুলবুল, সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।