কুষ্টিয়া : কুষ্টিয়ায় বিআরবি ক্যাবল কারাখানার এমআরএস’র গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৪ এপ্রিল) সাড়ে ১১টার দিকে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দমকল বাহিনীর তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন, সায়েদুল্লাহ (৪০) ও রসিদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে সায়েদুল্লার দেশের বাড়ি নাইদহে এবং রসিদুলের বাড়ি চুয়াডাঙ্গায়।
এছাড়া আহতরা হলেন, ওমর আলী (৩০), সামসুল হক (৩৫) ও দেলোয়ার হোসেন (৩০)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা দেওয়ার কাজ চলছে।
হতাহতের সম্পর্কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, হাসপাতালে মৃত অবস্থায় ২ জনকে আনা হয়েছে। আহত তিনজন আগুনে পুড়েনি। তবে আতঙ্কিত হয়ে দোতলা থেকে লাফিয়ে পড়ার সময় তারা হয়েছেন।