• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ রেলরুটে গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বাবা ও তার পালিত মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শ্রীপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া গ্রামের মো. হযরত আলী (৪৫) এবং তার পালিত মেয়ে আয়েশা বেগম (৮)। আয়েশা ওরফে আশা শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শেণির ছাত্রী।

শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাষ্টার মো. শাহজাহান মিয়া জানান, সকালে তারা বাড়ি থেকে শ্রীপুর বাজারের উদ্দেশ্যে বের হন। সোয়া ৯টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের দেহের বিভিন্ন স্থানে কাটা-জখমের চিহ্ন রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপরিদর্শক (এএসআই) দাদন মিয়া সত্যতা নিশ্চত করে বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ