• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পহেলা রমজান থেকে মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকি

ঢাকা: দাবি না মানলে পহেলা রমজান থেকে কর্মবিরতি ও ধর্মঘটের হুমকি দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। দাবি পূরণের জন্য আগামী ১৫ দিন সময় দিয়েছেন তারা।
আজ রবিবার সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ীরা রাজধানীতে স্থায়ী পশুর হাট তৈরি, মানসম্মত একাধিক কসাইখানা তৈরির দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম অভিযোগ করে বলেন, বর্তমানে ১ কেজি গরুর মাংস ৫০০ টাকা ও খাসির মাংস ৮০০ টাকা দরে বিক্রয় হচ্ছে। অন্যদিকে মাত্র ২০০ টাকা কেজি পাওয়া যাচ্ছে মুরগির মাংস। যাতে গরু ও খাসির মাংসের চাহিদা তলানিতে নেমে গেছে। এমতবস্থায় সারাদেশের ১ লাখের বেশি মাংসের দোকান এখন অর্ধেকে নেমে এসেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ ইজারাদারের চাঁদাবাজি।
তিনি বলেন, গাবতলী গরু হাটের ইজারাদার শর্ত ভঙ্গ করে জনগণের কাছ থেকে শত শত কোটি টাকা লুট করছে। ঢাকা শহরে ১টি মাত্র গরুর হাট হওয়ায়, মাংস ব্যবসায়ীরা ইজারাদারের অত্যাচার সহ্য করে গরু কিনে। অথচ মাংস ব্যবসায়ীরা অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। উল্টো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের আতাতে খাজনা দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া হুন্ডি বেড়েছে ও সীমান্ত খরচ বেড়েছে। যাতে মাংসের দামও বেড়েছে। এই চাঁদাবাজি রোধ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনতে পারলে মাংসের দাম কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ