• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড় সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জোতদারপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩০) এপ্রিল সকালে উপজেলার জোতদারপাড়া সীমান্তের রমজানপাড়া এলাকায় ৪১১ নম্বর মেইন পিলারের কাছে বাংলদেশ সীমান্তের অনুমানিক ২০ থেকে ২৫ গজ অভ্যন্তরের একটি চা বাগান থেকে ওই সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোতদারপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার দিদার আহমেদ সাউন্ড গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা সীমান্তের ওই চা বাগানে সাউন্ড গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। এ খবরের ভিত্তিতে জোতদারপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে আটোয়ারী থানায় হস্তান্তর করে। এ সময় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ