• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে নিজ ঘরে বন্দি থাকা যুবককে উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে নিমতলা বাসস্ট্যান্ডের কাছে একটি বাসা থেকে ৮ মাস নিজ ঘরে বন্দি আসিফ (১৮) কে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ৪ টার দিকে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবক আসিফ কালীগঞ্জ মাহতাব উদ্দিন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহ: অধ্যাপক নাসরিন নাহারের বড় ছেলে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রায় ৪ বছর আগে নিমতলা বাসস্ট্যান্ডের কাছে মো: মুজিবর রহমানের তিনতলা বাড়ির ২য় তলা ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস শুরু করেন এমইউ কলেজের অধ্যাপক নাসরিন নাহার। এরপর বড় ছেলে আসিফের বিভিন্ন শখ পূরণ করা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। আসিফ শুরু করে বাবা-মাকে মারধর।
মায়ের মুখে জোরপূর্বক হারপিক দিয়ে হত্যা চেষ্ঠাও চালায় আসিফ। বেশ কিছুদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কলেজ শিক্ষিকা নাসরিন নাহার। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৮মাস আগে ছেলেকে একা রেখে চলে যায় বাবা-মা।
আরো জানা গেছে, একা থাকার সময় নিমতলার একটি হোটেল থেকে খাবার পাঠাতো মা নাসরিন নাহার। সেই খাবার জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতো আসিফ। মা-বাবাকে ফোনে মেরে ফেলারও হুমকি দিতো। এরপর তিনতলা ভবনের ভাড়াটিয়াদের দরজা দিয়ে পানি মারা, গালিগালাজ করা ছাড়াও বিভিন্ন ভাবে সমস্যা করে।
সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছাদেকুর রহমানকে বিষয়টি জানালে তিনি সাথে সাথে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে আসিফকে উদ্ধার করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।  আসিফকে উদ্ধার করার সময় পুলিশসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কীটনাশকের দোকানে দূর্ধর্ষ চুরি
ঝিনাইদহের শৈলকুপায় টিনের চালা কেটে ভাই ভাই ট্রেডার্স নামক কীটনাশকের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে গাড়াগঞ্জ পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দোকান মালিক হাফিজুর রহমান সোমবার শৈলকুপা থানায় সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, ভাই ভাই ট্রেডার্স নামক কীটনাশকের দোকান মালিক বাড়ইপাড়া গ্রামের শাহাদত বিশ্বাসের ছেলে হাফিজুর রহমান রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে দোকান খুলে দেখে বাইরে থেকে তালা বন্ধ থাকলেও টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র তার দোকানের সকল মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় তার সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  কীটনাশক ব্যবসায়ী হাফিজুর রহমান সিনজেন্টা কোম্পানীর পরিবেশক।
তিনি জানান, চোরচক্র তার দোকানে প্রবেশ করে সিনজেন্টা কোম্পানীর ২০ কার্টন ভিরতাকো, ৮ কার্টন ভলিয়াম, ১০ কার্টন এ্যামিস্টার টপ, ৫ কার্টন পে¬নাম, ৫ কার্টন স্কোর, ৮ কার্টন প্রোক্লেম ও ১০ কার্টন ভার্টিমেকসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। এতে তার প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করেছে শিক্ষার্থীরা
ছাতিয়ানতলা চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানকে (৫০) কে পিটিয়ে আহত করেছে ওই স্কুলেরই ছাত্ররা। পরে শিক্ষকরাও হাবিবুর রহমান (১৩) নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রকে পেটান। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে শহরতলীর চুড়ামনকাটি বাজারে। আহত প্রধান শিক্ষক ও ছাত্র দু’জনই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন,‘রোববার বেলা ১২টার দিকে স্কুল ফাঁকি দিয়ে সাতটি ছেলে এবং দুটি মেয়ে পাশে মুন্সি মেহেরুল্লাহ রেলস্টেশনে বসে গল্প করছিল। এসময় শিক্ষকরা তাদের ধরে স্কুলে নিয়ে আসেন। পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মোবাইল ফোনে খবর দিয়ে ডেকে আনা হয়। ফাঁকিবাজ শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে।’
তিনি বলেন, ‘বিকেল সাড়ে তিনটের দিকে ঝিনাইদহ কালীগঞ্জের বাড়িতে ফেরার জন্য প্রধান শিক্ষক চুড়ামনকাটি বাজার থেকে বাসে উঠে। এ সময় স্কুলের ছাত্র রুনু, পলাশ, আলামিন, সুমন, শুভ, রিঙ্কুসহ ৮-৯ জন বাসটিতে উঠে পড়ে। তারা শার্টের কলার ধরে আমাকে মারপিট করতে করতে বাস থেকে নামায়। এ সময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’এদিকে, প্রধান শিক্ষককে পেটানোর ঘটনার জের ধরে স্কুলটির শিক্ষকরা সপ্তম শ্রেনীর ছাত্র হাবিবুর রহমানকে ধরে পিটুনি দেন বলে স্থানীয়রা জানান। সেও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন। হাবিবুর রহমানকে ওই স্কুলের আরেক ছাত্র আলামিনের সঙ্গে হাসপাতালের বেডে বসে আড্ডা দিতে দেখা যায়।
ওই দুই ছাত্র দাবি করে, স্কুলের বাংলার শিক্ষক মোজাম্মেল মাদকাসক্ত। ওই শিক্ষক ছাত্রদের কাছ থেকে প্রায়ই দুইশ-পাঁচশ করে টাকা ধার নেন। কিন্তু পরে সেই টাকা আর ফেরত পাওয়া যায় না। ছাত্ররা এ বিষয়ে প্রধান শিক্ষকের অভিযোগ দিলেও তিনি কোনো কিছু ব্যবস্থা গ্রহন করেননি। প্রধান শিক্ষক ঐ নেশা সেবন কারি শিক্ষক কে কেন ব্যবস্থা গ্রহন করেন এটা নিয়ে ও ছেলেদের সাথে প্রধান শিক্ষকের দ্বন্দ চলছিল। রোববারও ঐ শিক্ষক ছেলেদের কাছে টাকা চেয়েছিল। বিষয়টি প্রধান শিক্ষক কে জানালে প্রধান শিক্ষক ছেলেদের মারপিট করে।এই কারণে তারা প্রধান শিক্ষককে পিঠিয়েছে বলে দাবি করে।
তবে প্রধান শিক্ষক ছাত্রদের কাছ থেকে এই ধরনের কোনো অভিযোগ পাননি বলে দাবি করেন। হাসপাতালের পুরুষ পেইং ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তার সাফাত বিন শাহ বলেন, ‘আহত শিক্ষক ও ছাত্রের শরীরে সামান্য আঘাত লেগেছে।’ ঘটনার পর স্কুলটিতে গিয়েছিলেন কোতোয়ালি থানার এসআই আসাদুজ্জামান। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ছাত্র আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য খানায় ডেকে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ