সিসি নিউজ: টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এসময় আরো ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিনিময় পরিবহনের একটি বাস ঘাটাইল উপজেলার গুণকগ্রাম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও ২৫ জন আহত হন।
নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হল গোপালপুরের আছমা (৩০), চন্দন (৩২), ধনবাড়ির দিঘপাইতের রহিম (৫০), নারায়নগঞ্জের সোনারগাঁয়ের নুরে আলম(২৮) ও শান্তা (২৫)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘাটাইল পৌর এলাকার গুন গ্রামে আর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে পার্শ্ববর্তী খাদে ১৫/২০ ফুট নিচে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়।