• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

সিসি নিউজ: “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভায় সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ, সৈয়দপুর প্রেস কাবের সভাপতি আমিনুল হক, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সৈয়দপুর সানফাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান ।
আলোচনা সভাটি উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। এতে সৈয়দপুর শহরের ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্টসমূহ প্রদর্শন করা হচ্ছে। আগামীকাল বুধবার (৩ মে) সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহনকারী শ্রেষ্ঠ স্টলগুলোকে পুরস্কৃত করার মধ্যদিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ