• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে পানির পাইপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে পরিত্যক্ত গভীর নলকুপের গর্তে পড়ে মোঃ রাকিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু রাকিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের পূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু রাকিব তার বাবার সাথে মাঠে ধান কাটা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। তার বাবার ধান কাটার এক পর্যায়ে পাশের জমির পরিত্যক্ত গভীর নলকুপের গর্তের মধ্যে থেকে শিশু রাকিবের কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে এসে দেখে রাকিব গর্তে পড়েছে। সাথে সাথে তার বাবা সিদ্দিকুর রহমান ও স্থানীয়রা শিশু রাকিবকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে আত্রাই ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে শিশু রাকিবকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ