• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুইয়ের বেশি সন্তান থাকলে সাংসদ হওয়া যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: আগেই বলা হয়েছিল, দুইয়ের বেশি সন্তান থাকলে পুর বা পঞ্চায়েত ভোটে লড়াই করা যাবে না। এবার তাতে পরিবর্তন করে বলা হয়, এই নিয়ম না মানলে কেউ যাতে বিধায়ক বা সাংসদ না হতে পারে সেই নিয়মও জারি করা হবে। এমনই চাঞ্চল্যকর প্রস্তাব আনতে যাচ্ছে ভারতের আসাম রাজ্যের সরকার। খুব শিগগিরই কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা এই বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে।

এর আগে, আসাম সরকার জানিয়েছিল- দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরির আশা ছাড়তে হবে। অর্থাৎ সরকারি চাকরি করতে চাইলে দুটির বেশি সন্তান থাকা যাবে না। কয়েকদিন আগেই এর খসড়া তৈরি হয়েছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত আলোচনা ও সাধারণ মানুষের মতামত নেয়ার পরই প্রস্তাবিত এই নীতি আইনে পরিণত হবে বলে সেসময় জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সেই অনুযায়ী- ই-মেইল, চিঠি, সংবাদমাধ্যমের সকলের মতামত বিবেচনা করে খসড়া নীতির নাম ও বেশ কয়েকটি প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে। সেখানেই বলা হয়, দুইয়ের বেশি সন্তান থাকলে কেউ বিধায়ক বা সাংসদ হতে পারবে না।

নারীদের ক্ষমতায়নকেও জুড়ে দেয়া হয়েছে পরিবর্তিত এ প্রস্তাবে। জানানো হয়, বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিনা খরচে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করবে প্রশাসন। পড়াশোনা, যাতায়াত খরচ, বিনামূল্যে বই ও হোস্টেল থাকারও ব্যবস্থা করা হবে।

আসাম সরকার জানায়, আগামী অগাস্টে বিধানসভায় প্রস্তাবটি পেশ করা হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ