• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশের ভেতর দিয়ে বিদ্যুৎ লাইন চায় ত্রিপুরা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে বিকল্প বিদ্যুৎ লাইন চাইছে ত্রিপুরা। দিল্লিতে ভারতের রাজ্যগুলোর বিদ্যুৎমন্ত্রীদের সম্মেলনে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে এই প্রস্তাব দেন।

তিন দিক থেকে বাংলাদেশবেষ্টিত উত্তর-পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরার বিদ্যুৎ লাইন বর্তমানে ৬৫০ কিলোমিটার দূরে আসামের বিশ্বনাথ চারিয়ালি দিয়ে পূর্ব ভারতীয় গ্রিডের সঙ্গে যুক্ত। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প লাইন হলে মাত্র ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের পূর্ব ভারতীয় গ্রিডে।

এ প্রসঙ্গে মানিক দে বলেন, ‘দুর্গম পাহাড়ি পথের বদলে বাংলাদেশের ভেতর দিয়ে সমতল দিয়ে অতি সহজেই যুক্ত হওয়া যায় পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের গ্রিডে। আর এই বিকল্প পথ চালু হলে শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর-পূর্ব ভারত উপকৃত হবে।’

তিনি আরো জানান, ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের বিদ্যুৎ মন্ত্রীদের বৈঠকে বিষয়টি সমর্থন আদায় করেছে। কেন্দ্রীয় সরকারও বিষয়টি বিবেচনার জন্য শিগগিরই ত্রিপুরাতে বিশেষজ্ঞ দল পাঠাতে রাজি হয়েছেন। বিদ্যুৎ মন্ত্রী জানান, ভারত সরকারে মাধ্যমেই বাংলাদেশ সরকারের কাছে তাঁরা বিষয়টি উত্থাপন করতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ