• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে আগ্নেয়াস্ত্র গুলিসহ ৩ জন গ্রেফতার

সিসি নিউজ: বিদেশী পিস্তল, দেশীয় ওয়ান স্যুটার গানসহ সংগবদ্ধ প্রতারক-ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গত ৫ মে নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি, ২ টি দেশীয় ধারালো অস্ত্র, ফেন্সিডিল, মোবাইল, সিম কার্ড সহ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা রয়েছে। আজ শনিবার সকালে র‌্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-১৩’র অধিনায়ক কমান্ডার এ টি এম আতিক উল্ল্যাহ জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালায় র‌্যাব-১৩ একটি দল।

অভিযানকালে ছোট রাউতা সাহাপাড়া এলাকার মৃত অনিল চন্দ্র সাহার পুত্র অনুপ কুমাড় সাহা (৩৫), বসতপাড়া পূর্ব চিকনমাটি এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র আবুল কালাম আজাদ (৪৪) ও দক্ষিন আমবাড়ী এলাকার সোহরাব হোসেনের পুত্র সাইফুল ইসলাম (১৮) কে মাদকদ্রব্য, ছিনতাই ও প্রতারনার মাধ্যমে আদায়কৃত নগত ৪৮ হাজার টাকাসহ গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের তথ্যর ভিত্তিতে তাদের হেফাজতে থাকা ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ২টি দেশীয় ওয়ান স্যুটার গান, ২ টি দেশীয় ধারালো অস্ত্র, ৩৫ বোতল ফেন্সিডিল, ১১টি মোবাইল ফোন, ১৯টি মোবাইলের সিম কার্ড, ১টি সিপিইউ এবং ২টি কালার মনিটর উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই সংগবদ্ধ চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোনে প্রতারনা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এছাড়া তারা লোকজনকে জিম্মি করাসহ ছিনতাই ও মাদক ব্যবসার সাথেও জরিত। তাদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ