• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কমরেড মঈন উদ্দিন চিস্তি আর আমাদের মাঝে নেই

সিসি নিউজ: গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিনাজপুরের কৃতি সন্তান কমরেড মঈন উদ্দিন চিস্তি আর আমাদের মাঝে নেই। তিনি শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দ্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না— রাজেউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা কমিটির সাবেক সদস্য গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড মঈন উদ্দিন চিস্তি ঢাকার সোহরাওয়ার্দ্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত নেতা কমরেড মঈন উদ্দিন চিস্তি ছাত্রাবস্থা থেকে বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন। পরবর্তীতে ওয়ার্কার্স পার্টির সদস্য পদ নিয়ে মৃত্যুর আগপর্যন্ত পার্টিতে জড়িত ছিলেন। এ দেশের গণমানুষের মুক্তির জন্য তিনি দীর্ঘদিন যাবত পার্টিতে থেকে লড়াই সংগ্রাম করেছেন। সাংস্কৃতির মাধ্যমে মেহনতি মানুষকে সমাজ পরিবর্তনের লক্ষ্যে উদ্বুদ্ধ করার জন্য গণসংগীত, নাটক, কবিতা এবং প্রামাণ্য চিত্র ইত্যাদির সাথে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে দিনাজপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ