• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুর: দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রবিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নগদ এই অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এসময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, যমুনা অটো রাইস মিলে নিহতদের এককালীন ২ লাখ ৭৫ হাজার টাকা, যারা গুরুতর আহত কোনোদিন কর্মে ফিরতে পারবেন না তাদেরকেও নিহতদের সমপরিমাণ আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। নিহত ১৭টি পরিবারের আত্মীয়-স্বজনদের হাতে আপাতত ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চলতি মাসের ২৫ তারিখে বাকি টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, আগামী ২ মাসের মধ্যে দিনাজপুরের সকল রাইস মিলসহ কলকারখানার বয়লার ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। আর কোনো শ্রমিক যেন মালিকদের অবহেলার কারণে প্রাণ না হারায়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দিনাজপুর রাণীগঞ্জে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে ৩০ জন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের মধ্যে ১৭ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে। বাকি ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য শিরিন আক্তার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল হোসেন, চালকল মালিক গ্রুপের বিদায়ী সভাপতি সারওয়ার আশফাক আহমেদ লিয়ন ও সাংবাদিক চিত্ত ঘোষ বক্তব্য দেন।

এ ছাড়াও শ্রমিকদের সন্তান যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে তাদের ২ জনকে ৪০ হাজার টাকা ও উচ্চ শিক্ষার জন্য ৫ জন শ্রমিকের সন্তানকে ৩০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ