• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফরিদপুরে দুই দল ডাকাতের ‘গোলাগুলিতে’ নিহত ২

ফরিদপুর : ফরিদপুরে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাভেল (২৮) ও সবুজ (২৫)।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা বলেন, বাইপাস সড়কের আলালপুর এলাকায় ভোররাতের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ দল ডাকাতের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে গেলে ওই ২ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ উদ্দিন জানান, ভোররাতের দিকে এসআই অসীম মণ্ডল মৃত অবস্থায় দুজনের লাশ নিয়ে আসেন। মাথায় গুলি লেগে তারা মারা গেছেন। এখন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ