• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক ওহিদুল ইসলামকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে স্থানীয় দলীয় অস্ত্রধারী প্রতিপক্ষরা। এ সময় গুরুতর জখম হয়েছেন ইউপি সদস্য ইসমাইল হোসেন (৫০)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া বাজারে ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুর দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম চেয়ারম্যান অপুর দেহরক্ষী ও উপজেলার খামারমুন্দিয়া গ্রামের গোলাপ শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ‘ক্ষেতের ফসল ছাগলে খেয়ে ফেলেছে’ এমন ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয়। এরপর বিকেলে ওই ঘটনাকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাত ১০টার দিকে স্থানীয় দুলালমুন্দিয়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে দ্বন্দ্ব মীমাংসার জন্য বৈঠক আহ্বান করা হয়। দলীয় কার্যালয়ে আলোচনা চলাকালীন প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্য ইসমাইল ও চেয়ারম্যানের দেহরক্ষী ওহিদুলকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে ওহিদুল মারা যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় শহিদুল ইসলাম ও সাদ্দাম হোসেন নামে ২ জনকে আটক করা হয়েছে।

রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু জানান, সন্ত্রাসীদের হাতে নিহত ওহিদুল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক। সে সব সময় আমার সঙ্গেই থাকতো। যারা ওহিদুলকে কুপিয়ে হত্যা করেছে তারা সবাই আমার চাচাতো ভাইয়ের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ