• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খাগড়াছড়িতে গুলি করে বাবা-ছেলেকে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে হামলা চালিয়ে বাবা ও ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে; আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন। হামলার পর থেকে ওই পরিবারের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতরা হলেন – থলিপাড়ার চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও ছেলে কর্ণ ত্রিপুরা (৩০)। আর আহত হয়েছেন চিরঞ্জিতের স্ত্রী ভবেলক্ষ্মী (৪৫) ও কর্ণর স্ত্রী বিজলী (২৮)।

সদরথানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর দেবতাপুকুর থলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জমিজমা ও ভোটের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক অনুতোষ চাকমা জানান, বাবা-ছেলের মাথা ও পায়ে গুলি করা হয়েছে। মাথায় গুলি করায় তাদের মৃত্যু হয়। আহত দুইজনের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী রাত থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে বলে জানিয়েছেন ওসি হান্নান।

এর আগে গত ৩ মে খাগড়াছড়ি শহরের শহীদ কাদের সড়কে চিরঞ্জিতের ওপর হামলা করে কয়েকজন মুখোশধারী। এতে তিনি মাথায় আঘাত পেয়ে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ