• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৬৭ আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নাটোর : নাটোরের গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লাসহ ২৬৭ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) দুপুরে গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক সাইদুজ্জামান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৬৭জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলার মাসিক মিটিংয়ের নির্ধারিত সময় ছিল। মিটিংয়ের প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। মিটিং শুরুর আগ মুহূর্তে গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লার সমর্থকরা একটি মিছিল নিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক সাইদুজ্জামান, সাইফুল ইসলাম ও তিনজন কনস্টেবলসহ মোট ১০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে এবং লাঠিচার্জ করলে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, মামলার প্রেক্ষিতে ইতোমধ্যে দুই জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ