• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার সুখ সাগর নামে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সুজন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে।

সুজন দিনাজপুর পৌর এলাকার মানিকপীর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং শহরের রামনগর মহল্লার মহব্বত আলীর ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার এসআই রাজিকুজ্জামান রাজিব জানান, শুক্রবার দুপুরে সুজন ও তার চার বন্ধু মিলে শহরের উপকন্ঠে অবস্থিত সুখ সাগর নামে একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। তার অন্যান্য বন্ধুরা অনেক খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন গভীর পানি থেকে সুজনের লাশ উদ্ধার করে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ