• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১নং ওয়ার্ড কয়া গোলাহাটের বাসিন্দা জিয়ারুল হক জিয়া। মিশুক নম্র ভদ্র এই জিয়ারুলকে এলাকায় সবাই জিয়া ভাই হিসাবে চেনে। জিয়া ভাইয়ের নামাজ সহজে কাযা হয় না।
দিনমজুর মিশুক নামাজি জিয়া আজ মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছেন না। ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ১৫ দিন পর পর থেরাপী দিতে হবে যেটার জন্যও প্রয়োজন অনেক টাকার কিন্তু সেটাও করতে পারছেন জিয়া।
জিয়া ক্যানসার রোগে আক্রান্ত বলে অন্তসত্তা স্ত্রী আর ছোট ছোট ৩ ছেলে জুবায়ের ইসলাম (১২), জাভেদ ইসলাম (৮), জুনায়েদ আল হাবিব (৬) কে নিয়ে সংসার চলছে না। বাবা কাজে যাচ্ছে না বলে ছোট ছেলেদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম। একজন দিনমজুর হালাল রুজি রোজগার করে ছোট ছোট তিন সন্তানকে নিয়ে চলা জিয়ার সংসারে যেন দুঃখের শেষ নেই। কয়েক মাস আগে অটোরিক্সা দিয়ে মেজ ছেলে দূর্ঘটনায় পড়ায় চিকিৎসা বাবদ ধার-দেনা হয় লক্ষাধিক টাকা।
তবে ক্যানসারে আক্রান্ত জিয়া সময় মত সঠিক চিকিৎসা নিলে সুস্থ্য হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসক। গত ০৪/০২/২০১৭ ইং তারিখে প্রথম ক্যানসার ধরা পড়ে তার শরীরে। পরে পার্বতীপুর, জয়পুরহাট, রংপুর ও সর্বশেষ ধার দেনা করে ঢাকায় চিকিৎসা নিয়েছেন। এখন টাকার অভাবে সেই চিকিৎসাও বন্ধ। মুখের শেষ ভাগে ক্যানসার বলে আসতে আসতে মাথার চুল আর দাড়ী ঝড়ে পড়তে শুরু করেছে বলে জিয়ার কষ্ট আরও বেড়ে যায়।
বর্তমানে শ্বাস-প্রশ্বাস নিতে মারাত্মক কষ্ট হয় জিয়ার। সেই সাথে পরিবারের ভোরন পোষনেও বেড়েছে অনেক কষ্ট। তাঁর শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। অন্যের কাছে হয়ে পড়েছেন ঋণগ্রস্থ’ও। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ বদিউস সালাম রিয়াদ’র কাছে চিকিৎসা নিচ্ছেন
স্বনামধন্য ওই চিকিৎসক নিয়মিত থেরাপী আর দ্রুত অপারেশন’র পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন হবে যেটা জিয়ার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। অভাবী সংসারে আর কোন সহায়-সম্পদও নেই যে তা বিক্রি করে চিকিৎসা করাবেন। এ অবস্থায় জিয়ার চিকিৎসায় সমাজের বিত্তশালী, দানশীল ও সহৃদয়বান মানুষের কাছে সাহায্যে হাত বাড়িয়েছেন। আপনার একটু সহযোগিতায় হয়তো জিয়া পাবে স্ত্রী সন্তানদের নিয়ে বেঁচে থাকার প্রেরণা। সাহায্য পাঠানোর ঠিকানা মো. জিয়ারুল হক জিয়া, গ্রাম: কয়া গোলাহাট, ডাকঘর ও উপজেলা: সৈয়দপুর, জেলা নীলফামারী। হিসাব নম্বর: ১৬১১৫১১০০৬৮৪, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সৈয়দপুর শাখা। মোবাইল: ০১৭৪৯৬৬৪০৮৫ (রকেট, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং), যোগাযোগ: ০১৭৪৯৬৬৪০৮৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ