• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি : “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নার্সের ভুমিকা অনস্বীকার্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০১৭ ও ফ্লোরেন্স নাইটিংগেল’র ১৯৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর জেনারেল হাসপাতাল বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, জন্ম দিনের কেক কাটা, ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী পাঠ ইত্যাদি।
রোববার (১৪ মে) সকাল ৯টায় দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে নার্সিং সুপারভাইজার হিরা লাল পাল, ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন দিনাজপুর জেনারেল হাসপাতাল শাখার সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. শাহিন, ব্রাদার মো. উইসুফ আলীসহ অন্যান্য নার্স, দিনাজপুর নার্সিং কলেজ ও দিনাজপুর সেবা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
র‌্যালী শেষে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার মো. জাকির হোসেন’র সভাপতিত্বে¡ ও নার্সিং সুপারভাইজার হিরা লাল পাল’র উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ডা. মো. ওয়াহেদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ সোহেল রানা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোছাঃ নাসরিন আক্তার, গীতা পাঠ করেন কোকিলা রায়, বাইবেল পাঠ করেন গীতা লুচী রায় ও ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী পাঠ করেন সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী বেগম শিল্পী। অনুষ্ঠানে জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোছাঃ নীলুফার ইয়াসমিন, মোছাঃ গোলেনুর বেগমসহ অন্যান্য নার্স উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী থেকে শিক্ষা নিয়ে দরিদ্র-অসহায় মানুষের সেবায় নার্সদের এগিয়ে আসার আহবান জানান। বক্তারা বলেন, তার জীবনী পড়তে হবে ও তার আদর্শ লালন করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সমাজে নার্সিং পেশাকে মানুষের কাছে একটি আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে নার্সদের দায়িত্ব পালন করতে হবে। এক সময় নার্সিং পেশা অবহেলিত থাকলেও বর্তমানে এই পেশার গুরুত্ব অনেক। এই পেশার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নার্সদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিয়েছে। নার্সদের অসুস্থ ও পীড়িত রোগিদের পাশে দাড়াতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে। বক্তারা রোগীদের সাথে ভাল আচরন করার আহবান জন্য নার্সদের প্রতি আহবান জানান।
এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স, আনোয়ারা ম্যাটস, গ্রীনলীফ নার্সিং ইনস্টিটিউটসহ অন্যান্য নার্সিং ইনস্টিটিউট আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালীর ফ্লোরেন্স নামক শহরে ফ্লোরেন্স নাইটিংগেল জন্মগ্রহণ করেন ও ১৯১০ সালের ১ আগষ্ট ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন হাসপাতালে এ দিবসটি পালন করা হয়। তবে এ বছর ১২ মে পবিত্র শবে বরাতের সরকারী ছুটি থাকায় ১৪ মে দিবসটি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ