
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে সাপ্তাহিক সত্যেরপথে নামে একটি সংবাদপত্রের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় স্থানীয় শহীদ ছমির মন্ডল স্মুতিপার্কে সাপ্তাহিক সত্যের পথে পত্রিকার প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সম্পাদক মন্ডলীর সভাপতি আনোয়ারুল হক বাবলু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন গবেষক ড. তোফায়েল আহমেদ। প্রধান অতিথি বলেন,এই মফস্বল শহর থেকে পত্রিকা প্রকাশ একটি দুঃসাহসিকতা ও মহতী উদ্যোগ। এই পত্রিকা প্রকাশনার মাধ্যমে আজকে একটি নবতর ইতিহাস সৃষ্টি হলো। আগামী প্রজন্মের মানুষ এই পত্রিকাটির মাধ্যমে নতুন ও সুন্দর সমাজ উপহার পাবে।
প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল,মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা,নাগরিক কমিটির সভাপতি সাইদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযুদ্ধা সাদেকুর রহমান,অধ্যাপক আবিদা সুলতানা কুইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম,জেলা পরিষদের সদস্য দিলরুবা খান রুবি, ব্যবসায়ী এম কেরামত আলী,সাংস্কৃতিক কর্মী আমর হোসেন মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক সত্যেরপথে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার নুরুন্নবী আরিফ।