• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে দু’গ্রুপের সংঘর্ষ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুড়িগ্রাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ আহত হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী শেষে শহরের কলেজ মোড়স্থ সাধারণ পাঠাগার প্রাঙ্গনে মিলিত হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় সেখানে উপস্থিত জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের চেয়ারে বসা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হোসেন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। কথা কাটাকাটির এক পর্যায়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ও সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবানের সামনে দুজনের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আহত হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
এব্যাপরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব জানান, জেলা আওয়ামীলীগের সভাপতির সামনে বেয়াদবি করায় এ ঘটনা ঘটেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুজ্জামান সাগর জানান, আমি ঢাকায় এসেছি। ঘটনাটি শুনেছি। কুড়িগ্রামে ফিরে বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান জেলা আওয়ামীলীগ সভাপতির উপস্থিতিতে ছাত্রলীগের সংঘষের কথা স্বীকার করে বলেন, এটা রাজনৈতিক কোন দ্বন্দ থেকে নয়। ব্যক্তিগত রেশারেশির কারনে এ ধনের অনাকাংখিত ঘটনা ঘটেছে। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান বলেন, শহরের কলেজ মোড়ে ছাত্রলীগের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ