• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব

সিসি ডেস্ক : ভারতের ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব সরকার। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজধানী দিল্লিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ইন্টারপোলের আটক এড়াতেই সৌদি আরবের বাদশাহ সালমান তাকে সেদেশের নাগরিকত্ব দিয়েছেন।

গত মাসে জাকির নায়েককে গ্রেফতারে দ্বিতীয়বারের মতো পরোয়ানা জারি করে ভারতের একটি আদালত। সে সময় মালয়েশিয়া সফরে ছিলেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে দেশে না ফেরার সিদ্ধান্ত নেন তিনি। কারণ, মালয়েশিয়া সরকার তাকে পাঁচ বছর আগেই সে দেশে থাকার অনুমতি দিয়েছিল।

গত বছর ঢাকায় গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের কয়েকজন জাকির নায়েকের অনুসারী ছিলেন এবং তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ ওঠার পর ভারত ছাড়েন ৫১ বছর বয়সী এই ধর্ম প্রচারক।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যে বিভিন্ন দেশে নায়েকের পাসপোর্ট বাতিল করে আটকের জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, জাকির নায়েক এখন সৌদি আরবে অবস্থান করছেন। পাসপোর্ট বাতিল করে তাকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ