• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উদ্যোগ আছে, শৃঙ্খলা নেই

।। তারেক শামসুর রেহমান ।।

বিএনপি একটি বড় রাজনৈতিক দল। দলটিকে নিয়ে আলাপ-আলোচনার যেন শেষ নেই। ২০১৯ সালের প্রথমদিকেই নির্বাচনটি হবে, এটা মোটামুটি নিশ্চিত করেছেন সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা। ইতিমধ্যে খালেদা জিয়া একটি ভিশন-২০৩০ উপস্থাপন করেছেন। সেটা নিয়েও কম বিতর্ক হচ্ছে না। টকশোগুলোতে দেখেছি সেখানে সমালোচনার ঝড়। আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তো হরহামেশাই ভিশন-২০৩০-এর সমালোচনা করে আসছেন। এসব সমালোচনার মধ্য দিয়ে অন্তত একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে, আর তা হচ্ছে ক্ষমতাসীন দল এই ভিশন-২০৩০-কে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিশেষ করে তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফ কিংবা ওবায়দুল কাদের যখন ভিশন-২০৩০-এর কঠোর সমালোচনা করেন, তখন বুঝতে হবে আওয়ামী লীগের ভেতরে এক ধরনের ভয় ও আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপি তার ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেছে। একটি দল তা করতেই পারে। আওয়ামী লীগও করেছিল রূপকল্প-২০২১। এখন জাতীয় পার্টিও বলছে তারাও একটা রূপকল্প উপস্থাপন করবে। এগুলো ভালো দিক। কেননা একটি দল, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে বা আগামীতে যেতে চায় তাদের দেশ পরিচালনার ব্যাপারে একটি চিন্তা-ভাবনা বা পরিকল্পনা থাকা উচিত। তবে এ পরিকল্পনা হওয়া উচিত বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাকে বিবেচনায় নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ