• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাকোঁ পারাপার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাকোঁ দিয়ে পারাপার হয় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। সারাদেশে উন্নয়নের ছোয়া লাগলেও স্বাধীনতার ৪৬ বছর পেরয়ে গেলেও আজও নির্মিত হয়নি উপজেলার ঝনঝনিয়া কালিগ্রাম রতনডারার উপর এ ব্রিজটি। আত্রাই উপজেলার ১ নং শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া রতনডারা খালের উপর নির্মিত লক্কর ঝক্কর এ কাঠের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে কৃষক-শ্রমিক স্কুল শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ। ছোটডাঙ্গা, ঝনঝনিয়া, কালিগ্রাম, কাশিমপুর, পার-কৃষ্ণপুরসহ বেশ কয়েকটা গ্রামের লোকজনকে পারাপার হতে হয় এ সাকোঁ দিয়ে। ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য এ সাঁকো ব্যবহার করতে হয়। সাঁকোটি দীর্ঘ প্রায় এক যুগ পূর্বে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মান করা হলেও কৃষিপণ্য পরিবহনের উপযোগী না হওয়ায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজভাবে বাজারজাত করতে পারে না। ফলে তারা বঞ্চিত হয় নায্যমূল্য প্রাপ্তি থেকে। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মানের। এখানে ব্রিজ নির্মান হলে এলাকাবাসীর এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। কোমলমতি ছাত্র ছাত্রী সহ এলাকার সকল সাধারণ জনগন পাবে যোগাযোগের সুফল।
ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ মাহাবুবুর রহমান জানান, এলাকা বাসী স্বাধীনতার ৪৬ বছরের একটিই স¦প্ন একটি মাত্র ব্রিজের, কয়েকটি গ্রামের মানুষের জন্য ঝনঝনিয়া রতনডারার উপড় একটি ব্রিজের প্রয়োজন। এই স্থানটিতে যে কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছিলো তা দীর্ঘ সময় থেকে সংস্কার না করায় দুর্বল হয়ে পড়েছে। সাকোঁটি উপর দিয়ে পারাপার খুবই ঝুঁকিপূর্ণ।
ঝনঝনিয়া গ্রামের মোঃ তহিদুর রহমান বলেন, এ বাঁশের সাকোঁ দিয়ে কমলমতি শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধাদের চলাচল করা মারাত্মক হুমকি সম্মুখীন হয়ে পড়েছে। এলাকার কৃষকদের কৃষিপণ্য থেকে শুরু করে চিকিৎসা সেবা ও থানা সদরের সাথে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
ছোটডাঙ্গা গ্রামের মোঃ আব্দুস ছামাদ বলেন, এখানে একটি ব্রিজ নির্মাণের দাবী আমাদের দীর্ঘ দিনের। এ দাবী কেউ বাস্তবায়িত করেনি। যার জন্য এলাকা বাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে ১ নং শাহাগোলা ইউ পি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবুর সাথে কথা বললে তিনি জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কাঠ দিয়ে সাকোঁটি নির্মাণ করা হয়েছিল। স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন পাঠানো হয়েছে। আশাকরি উর্ধতন কর্তৃপক্ষ অতিদ্রুত এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ