• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী ২৯ মে অস্ট্রিয়া যাচ্ছেন

সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ মে দুইদিনের সফরে অস্ট্রিয়া যাচ্ছেন। সেখানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সফরের প্রস্তুতি শুরু হয়েছে।

তিনি আরও জানান, ৩০ মে থেকে তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রধানমন্ত্রী উদ্বোধনের দিনে অংশ নিয়ে রাতে দেশে ফিরে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও সচিব মো. শহীদুল হক তার সফরসঙ্গী হচ্ছেন।

সম্মেলনে আইএইএর সদস্য রাষ্ট্র ও সংস্থাগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে আগেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ