• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নায়িকা শাবনূরের সদস্যপদ স্থগিত

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সহকারি চিত্রপরিচালক সমিতি গত শনিবার সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি এস আই ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শাবনূর জনপ্রিয় নায়িকা। তিনি পরিচালনার আগ্রহ প্রকাশ করে লিখিত আবেদন করায় সমিতি থেকে তাকে সদস্যপদ দেওয়া হয়েছিল। এরপর তিনি আর কোনো যোগাযোগ রাখেননি। এমনকি সমিতির কার্যক্রমেও তার কোনো অংশগ্রহণ ছিল না। তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শাবনূরের সদস্যপদ বাতিল হয়নি, কেবল স্থগিত হয়েছে। শাবনূর এখন বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে যদি পুনরায় নিজের ব্যাখ্যা স্পষ্ট করেন তবে স্থগিতাদেশের সিদ্ধান্ত বিবেচনা করা হবে। তাকে সমিতির কার্যক্রম পালন ও চাঁদা পরিশোধ করতে হবে।’

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। জুনে তার দেশে ফেরার কথা আছে। এ বিষয়ে শাবনূরের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ