• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা মুলক আলোচনা সভা

নীলফামারী প্রতিনিধি: সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি মুলক আলোচনা সভা মঙ্গলবার দুপুরে (২৩মে) নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) নীলফামারী সার্কেলের আয়োজনে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম।
সচেতনতা মুলক সভায় নীলফামারী সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, বিআরটিএ’র রংপুর বিভাগের উপ-পরিচালক মহসিন হোসেন, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্য হামিদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক, জেলা ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু বক্তব্য দেন।
“সাবধানে গাড়ি চালান, নিরাপদে থাকুন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। এছাড়া সভা সঞ্চালনা করেন বিআরটিএ’র দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম।
পরিবহন মালিক, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত সচেতনতা মুলক সভায়।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীমের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ